বিএনপির সন্ত্রাসী বাহিনী পায়ে পা দিয়ে ঝগড়া করতে চেষ্টা করছে : জামায়াত প্রার্থী মোমেন
৬৮ পাবনা-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পায়ে পা রেখে ঝগড়া করতে চায়।’
বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে সাঁথিযা প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, ‘ধানের শীষের প্রার্থী শামসুর রহমানের স্যালক বিভিন্ন সময় দাড়িপাল্লার সমর্থকদের হুমকী ও মারপিট করে আসছে। মঙ্গলবার দিবাগত রাতে শামসুর রহমানের শ্যালক শামীম আমার সমর্থকদের মারপিট করেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘মারপিটের ঘটনায় ৪/৫ জন আহত হয়েছে। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধানের শীষের সমর্থকরা দাড়িপাল্লার সমর্থকদের মারপিট করে নিজেরাই আবার থানায় অভিযোগ করেছেন।’
নাজিবুর রহমান মোমেন আরো বলেন, ‘ধানের শীষের প্রার্থী শামসুর রহমানের নিজস্ব এলাকায় দাড়িপাল্লার সমর্থক ও কর্মীদের হুমকী দিয়ে আসছে।’
তিনি সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন, ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। কোথায় কে ভোট দিবেন সেটা বড় কথা নয়। সবাইকে ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে আসতে হবে।
তিনি ভোটের পরিবেশে সুষ্ঠ রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।