হাবিপ্রবিতে নীলফামারী জেলা ছাত্র কল্যান সমিতির নেতৃত্বে সুজন-আরিফ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) নীলফামারী জেলা ছাত্র কল্যান সমিতির ২০২৬ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মো. সুজন ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মো.আরিফুজ্জামান আরিফ।
বুধবার (১৮ ফেব্রুয়ারী) শিক্ষক উপদেষ্টামন্ডলীদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রতিক্রিয়ায় নতুন সভাপতি সুজন ইসলাম বলেন, ‘অনেক দিন ধরে নীলফামারী জেলার কোনো কমিটি ছিল না। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করতেছি একটা কমিটি দেয়ার জন্য। জেলার শিক্ষকদের সম্মতি নিয়ে আজকে কমিটি দেয়া হয়েছে।’