সবুজ বাংলাদেশ, পরিস্কার বাংলাদেশ গড়তে হবে : নাজিবুর রহমান মোমেন এমপি

সবুজ বাংলাদেশ, পরিস্কার বাংলাদেশ গড়তে হবে : নাজিবুর রহমান মোমেন এমপি

সবুজ বাংলাদেশ, পরিস্কার বাংলাদেশ গড়তে হবে : নাজিবুর রহমান মোমেন এমপি

আমার এলাকা, আমার দায়িত্ব এ প্রতিপাদ্যকে সামনে রেখে  পাবনার সাঁথিয়ায় রমজান মাসে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারী) বেলা ১১টায় পৌর সদরের উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স  থেকে এই অভিযান শুরু হয়। হাসপাতাল সংলগ্ন  বিভিন্ন স্থানে পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।

এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৬৮ পাবনা-১ এর সংসদ সদস্য ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ।

এসময় তিনি বলেন, সাঁথিয়া আমাদের প্রাণের স্পন্দন। সাঁথিয়া যদি দূষিত থাকে সেটা আমাদের সকলের জন্য ক্ষতিকর। পরিবেশ দূষণ এটা আমরা সারাদেশ ব্যাপি দেখছি।  আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বলেছি  সবুজ বাংলাদেশ, পরিস্কার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এরই অংশ হিসেবে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমির মাওলানা মোকলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমান, পৌর আমির হাফেজ মাওলানা আব্দুল গফুর, সাঁথিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা কামাল মানিকসহ দলীয় নেতৃবৃন্দ।