শিশুদের নিয়ে ফুলকুঁড়ি আসর তারার মেলা শাখার ইফতার মাহফিল
জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, ফুলকুঁড়ি আসর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) তারার মেলা শাখার আয়োজনে অর্ধশতাধিক শিশু- কিশোরদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি।
সময় সংগঠনের সাধারণ সম্পাদক মুবাশ্বির আলম ইমরানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: মামুন আল রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখার সাবেক সিইউও আলী আহসান মুহাম্মদ জুবাইর, ফুলকঁড়ি আসর ঝিনাইদহ শহর শাখা সহকারী পরিচালক সাঈদ আবরার নাহি।
প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ড. মো: মামুন আল রশিদ বলেন, ছোট সোনামণিদের অভিনন্দন জানাই কারণ তারা ছোট বেলা থেকেই এরকম একটা সংগঠনের সাথে যুক্ত হতে পেরেছে। এই সংগঠনের স্লোগানই হচ্ছে পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়া চাই।
তিনি বলেন, তোমরা একদিন এ সংগঠনের বড় ভাইদের মত বড় হবে, বিশ্ববিদ্যালয়- মেডিকেল বিভিন্ন জায়গায় পড়াশোনা করবে। নিজেদের তৈরির পর তোমাদের ছোট ভাইদের পথ পরিদর্শন করতে হবে।
আয়োজকদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, শিশুদের ধর্মীয় অনুশাসন পালন করে বেড়ে উঠার জন্য তোমরা কাজ করে যাচ্ছে, লাভজনক সংগঠনের পরিবর্তে তোমরা শিশুদের নিয়ে কাজ করছো আল্লাহ যেন তোমাদের উত্তম প্রতিদান দেন।