সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে টঙ্গীতে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে টঙ্গীতে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ

সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে টঙ্গীতে বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ

টঙ্গি এলাকায় নগর দরিদ্র জনগোষ্ঠীর দৃষ্টিশক্তি সুরক্ষায় বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সাজেদা ফাউন্ডেশন। সাজেদা ফাউন্ডেশন ও ভিশনস্প্রিং এর সহযোগিতায় “রিডিং গ্লাসেস ফর লাইভ্লিহুড” প্রকল্পের আওতায় নগর উন্নয়ন কর্মসূচি “সুদিন”–এর সদস্যদের জন্য এই কর্মসূচি আয়োজন করা হয়।

গত মঙ্গল ও বুধবার (১০ ও ১১ মা‍র্চ) টঙ্গির কলাবাগান, জিন্নাত মহল্লা, নিষাদ নগর এবং কড়ইতলা বস্তিতে এই চোখের ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মোট ৪৯০ জন মানুষের চোখ পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

এর মধ্যে কড়ইতলা কমিউনিটিতে ১৬২ জন, নিষাদ নগর কমিউনিটিতে ১৫৩ জন, কলাবাগান কমিউনিটিতে ৮১ জন এবং জিন্নাত মহল্লা কমিউনিটিতে ৯৪ জন সেবা গ্রহণ করেন।

স্পষ্ট দৃষ্টিশক্তি মানুষের জীবনের একটি মৌলিক প্রয়োজন। দৃষ্টিশক্তির সমস্যার কারণে অনেক মানুষ দৈনন্দিন কাজ, উপার্জন এবং সামাজিক জীবনে নানা বাধার মুখে পড়েন। এসব সমস্যা কমিয়ে আনার লক্ষ্যেই সাজেদা ফাউন্ডেশন এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

সাজেদা ফাউন্ডেশন এর “রিডিং গ্লাসেস ফর লাইভ্লিহুড” প্রকল্পের ম্যানেজার ডা. খাদিম আল দ্বীন বলেন, ‘অনেক মানুষ ছোট একটি চশমার অভাবে কাজের সক্ষমতা হারিয়ে ফেলেন। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা তাদের সহজ সমাধান পৌঁছে দিতে পারছি, যা তাদের দৈনন্দিন জীবন ও জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলবে।’

নগর উন্নয়ন কর্মসূচি “সুদিন”–এর প্রজেক্ট ম্যানেজার গীতশ্রী পোদ্দার গীত বলেন, ‘নগর দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও জীবিকায় সহায়ক সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চোখের ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষ তাৎক্ষণিকভাবে উপকার পেয়েছেন, যা তাদের কাজ ও জীবনে নতুন সম্ভাবনা তৈরি করবে।’

চোখের ক্যাম্পে সাজেদা ফাউন্ডেশন এর “রিডিং গ্লাসেস ফর লাইভ্লিহুড” প্রকল্পের ফিল্ড অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তরিকুল আলম, জোনাল ম্যানেজার মো. হাবিবুর রহমান, সুদিন নগর উন্নয়ন কর্মসূচির টিম লিড তানভীর আঞ্জুম তুষার, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. আসাদুজ্জামান রিগ্যান ও জুয়েল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাজেদা ফাউন্ডেশন আগামীতেও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা করছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন