জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতিকী ছবি

জাবির আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক আবাসিক হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে হলের ৪১৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

হলের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঈদের ছুটির কারণে ৪১৩ নম্বর কক্ষের অন্যান্য শিক্ষার্থীরা বাড়িতে থাকায় কনিষ্ক একাই রুমে অবস্থান করছিলেন। দুপুর আনুমানিক দুইটার দিকে পাশের কক্ষের এক শিক্ষার্থী দরজায় নক করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি আরেকজনকে ডেকে আনেন।

পরবর্তীতে দুজন মিলে একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেলে জানালার গ্লাস ভেঙে ভেতরে তাকিয়ে কনিষ্ককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার পরপরই বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মরদেহ নামানোসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি ঘিরে ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন