বিলচাপড়ী মধ্যপাড়া যুব সংঘের নতুন কমিটি অনুমোদন
পাবনার সাঁথিয়া উপজেলার বিলচাপড়ী মধ্যপাড়া যুব সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ২১ মার্চ উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের মাধ্যমে আগামী ১ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
উপদেষ্টা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ সবুজ সরকার, মোঃ আরিফ হোসাইন, মোঃ হাসান, মোঃ রতন, মোঃ হাফিজুল সরকার, মোঃ তামিম এবং মোঃ সোহেল রানা। তাদের সার্বিক তত্ত্বাবধানে নতুন এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইশতিয়াক আর সাকী এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ রকিবুল ইসলাম। সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আশিক এবং সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন উৎসব।
এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ শাকিল রানা এবং প্রেস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মোস্তাক আহমেদ। মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন শাহরিয়ার ইমন।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জিহাদ ও সোহান এবং ত্রাণ সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুর রহমান।
নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন, সামাজিক কার্যক্রম বৃদ্ধি এবং এলাকার তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।