সাঁথিয়ায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

সাঁথিয়ায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে কর্মরত আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার কয়েকশ নারী ও পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

অভিযুক্ত আবুল হাসনাত ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক (পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) হিসেবে কর্মরত।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, আবুল হাসনাত একজন ভূয়া মুক্তিযোদ্ধার ছেলে। সে পুলিশ কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতার ছেলে হওয়ায় আওয়ামী লীগের আমলের ১৭ বছরে দলীয় প্রভাবে এলাকার আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের এলাকাবাসী অতিষ্ট।

তারা অভিযোগ করেন, গত ১৭ বছরে এলাকায় তাদের ভয়ে বিএনপি-জামায়াতের লোকজন ঘরছাড়া ছিল। এমন কোনো নির্যাতন-অত্যাচার নেই যা তারা করেনি।

এ বিষয়ে অভিযুক্ত দুদক কর্মকর্তা আবুল হাসনাত বলেন, কি নিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হলো আমি জানি না। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, এই জন্য হয়তো (মানববন্ধন) হয়েছে।

তিনি বলেন, জমির বিষয়ে মামলা-মোকদ্দমা আছে। কাগজপত্র দেখে যাদের কাগজপত্র ঠিক আছে তারাই জমি পাবে। কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যারা চাকরি করে তাদের বিরুদ্ধেই তারা এমন অভিযোগ করছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন