সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

সাঁথিয়ায় বিএনপি নেতার অবৈধ স্থাপনার দেয়াল গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম কাশু মিয়াপুর (হাট পেরিফেরি) হাটের জায়গা দখল করে অবৈধ ঘর নির্মাণ করছিলেন। অবৈধভাবে নির্মাণাধীন সেই ঘরের দেয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

সোমবার (৩০ মার্চ) বিকেলে মিয়াপুর হাটে উপজেলা নির্বাহী অফিসার অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার দ্বিতল বিল্ডিংয়ের ওয়ালে ১নং খাস খতিয়ান জায়গার উপর অবৈধ স্থাপনা লিখে সাটিয়ে দেন।

এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবুল কাশেম কাশু জানান, যেহেতু সরকারি হাটের ১নং খাস খতিয়ানের জায়গা তাই আমি আর স্থাপনা তুলবো না। সরকারী নির্দেশ মেনে নিলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, মিয়াপুর-রসুলপুর হাটে পূর্ব থেকেই অবৈধ স্থাপনা রয়েছে। গতকাল একটা খবর পেয়েছি যে, নতুন করে অবৈধ স্থাপনা তৈরি করে দখলের চেষ্টা হচ্ছে। পরবর্তীতে আমি এসে সেটা করতে নিষেধ করি তারপরও তা না শুনে নির্মাণ কাজ করে। সেটা আজকে এসে ভেঙ্গে অপসারণ করে দিয়েছি।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন