হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি পাঁচজন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১২ এপ্রিল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭২৯ জন শিশু।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান উদ্বেগজনক। এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ৩০ জন এবং উপসর্গ নিয়ে ১৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। উপসর্গ দেখা দেওয়া মোট ১৭ হাজার ২৪ জন শিশুর মধ্যে হাসপাতালে ভর্তি কেো হয়েছে ১০ হাজার ৯৫৪ জনকে।

এছাড়াও, এখন পর্যন্ত মোট ২ হাজার ৭২১ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ৩৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনাগুলো বিশ্লেষণে দেখা গেছে, নিশ্চিতভাবে মারা যাওয়া দুই শিশুই ঢাকা বিভাগের। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের।

আক্রান্তের দিক থেকেও ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। গত এক দিনে শনাক্ত হওয়া ৮২ জন রোগীর মধ্যে ৭৬ জনই ঢাকার। এছাড়া রাজশাহীতে ৪ জন এবং চট্টগ্রামে ২ জন রোগী শনাক্ত হয়েছে। দেশের অন্যান্য বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী পাওয়ার খবর পাওয়া যায়নি।