রাবিতে ছাত্রদলের তথ্য সেবা কেন্দ্র ও অভিভাবকদের জন্য বিশ্রাম ছাউনি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের সহায়তায় তথ্য সেবা কেন্দ্র এবং বিশ্রাম ছাউনি স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শাখা ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদের উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার জামান বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক বাপ্পি ওবাইদুল্লাহ, আইন সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন, সহ-আইন সম্পাদক মো. সালসাবিল এবং মাইনুল ইসলাম বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিলেন- এস এম হল ছাত্রদলের সভাপতি মো. যুবায়ের হোসেন, শহীদ জিয়াউর রহমান হল ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাইমুন ইবনে অরন, শহীদ হবিবুর রহমান হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন খান, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সভাপতি ফুয়াদ হাসান এবং শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ মোবারক।
আয়োজক শরিফ মাহমুদ বলেন, ‘পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের দীর্ঘ অপেক্ষার ধকল কমাতে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। এটি শিক্ষার্থীদের প্রতি ছাত্রদলের দীর্ঘদিনের দায়বদ্ধতারই অংশ।’ তিনি ভবিষ্যতে এ ধরনের আরও মানবিক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্রাম ছাউনিতে অভিভাবকদের বসার সুব্যবস্থা করার পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগত অভিভাবক ও শিক্ষার্থীরা।