চব্বিশের গনঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

চব্বিশের গনঅভ্যুত্থানে হামলাকারী এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

চব্বিশের গনঅভ্যুত্থানে হামলায় অভিযুক্ত এডিসি রিয়াজের বিরুদ্ধে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত বরিশাল মেট্রোজোনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) রিয়াজ হোসেনের (পিপিএম) বিরুদ্ধে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

‎শনিবার (১ মে) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (৩ নং গেইট) সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা এডিসি রিয়াজসহ চব্বিশের গনঅভ্যুত্থান চলাকালীন সকল হামলাকারীদের শাস্তির দাবি করেন।

মানববন্ধনে এক বক্তব্যে বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “এডিসি রিয়াজ হোসেন জুলাই আগস্ট আন্দোলনে হামলার সাথে জড়িত। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করছি। অতিদ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আপনারা। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাই অভিযুক্ত এডিসিকে বদলি করুন।”

মানববন্ধন শেষে সাধারন শিক্ষার্থীরা বরিশাল রেঞ্জের ডিআইজি অফিসে তাদের স্বাক্ষর যুক্ত একটি স্মারকলিপি প্রদান করেন। উক্ত স্মারকলিপিতে এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়। সাধারণ শিক্ষার্থীরা।

এসময় বরিশাল রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শকের কার্যালয়ে বৈঠক করেন।স্মারকলিপিটি গ্রহন করেন অতিরিক্ত উপ মহাপরিচালক ড.মো: সাইফুল্লাহ বিন আনোয়ার।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন