মাভাবিপ্রবি’র বিএমবি বিভাগ প্ৰতিষ্ঠার এক যুগ পূর্তিতে তিন দিনব্যাপী কর্মসূচি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগ প্ৰতিষ্ঠার এক যুগ পূৰ্তি উপলক্ষে ৩-৫ মে পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
কর্মসূচির প্রথম দিন আজ রোববার (৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং হেলথ চেকিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মোাঃ আবু জুবাইর।
এছাড়া বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্ৰহণ করেন। দ্বিতীয় দিন ৪ মে একাডেমিক সেমিনার এবং তৃতীয় দিন ৫ মে কর্মশালা ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
অনুষ্ঠানটি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে। উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান শিকদার এবং সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এই সেমিনার ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণা ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।