মাভাবিপ্রবি’র ফার্মেসী বিভাগের এক যুগ পূর্তিতে দিনব্যাপী কর্মসূচি

মাভাবিপ্রবি’র ফার্মেসী বিভাগের এক যুগ পূর্তিতে দিনব্যাপী কর্মসূচি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ প্রতিষ্ঠার এক যুগ পূর্তিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ রোববার (৩ মে) দিনব্যাপী এ আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, ওষুধি গাছ রোপন, ফ্রি হেলথ ক্যাম্পেইন, ব্লাড গ্রুপিং এবং সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জুবাইর। এছাড়া বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন