প্রলয়োল্লাসে কাঁপলো হাবিপ্রবি, নতুনের আবাহনে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের আয়োজন
“ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নতুনের সৃজন-বেদন!” এই অমোঘ বাণীকে ধারণ করে বাঙালির চিরায়ত সাংস্কৃতিক চেতনাকে নতুন মাত্রায় উদ্ভাসিত করতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসে আয়োজিত হয়েছে ‘প্রলয়োল্লাস’।
সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ও বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন ‘সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য ‘ এর উদ্যোগে এটি আয়োজিত হয়। ওয়াজেদ ভবনের সামনে সুর, তাল আর ছন্দের প্রলয় নাচনে মেতে উঠেছিলো পুরো ক্যাম্পাস।
দীর্ঘদিন ধরে হাবিপ্রবি প্রাঙ্গণে শিল্প-সংস্কৃতির চর্চাকে বেগবান করতে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় ‘প্রলয়োল্লাস’ কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুনের জয়গান গাওয়ার এক অকুতোভয় প্রয়াস।
সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সভাপতি অঙ্কুর পাল বলেন, “প্রলয় যেমন ধ্বংসের বার্তা নিয়ে আসে, তেমনি তা নতুন সৃষ্টির ভিত্তিও তৈরি করে। সেই সৃজনশীলতার শক্তিকে পুঁজি করেই হাবিপ্রবির শিক্ষার্থীদের মাঝে প্রাণের স্পন্দন জাগাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উৎসাহ ও আনন্দ ছিল চোখে পরার মতো।