আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্টে ঢাবিকে হারিয়ে ফাইনালে ইবি
‘আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৬’ এর বাস্কেটবল ইভেন্টের সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (৫ মে) বিকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে পরস্পর মুখোমুখি হয় ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় ৬৬ পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ৪৯ পয়েন্ট অর্জন করে।
এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামীকাল ফাইনালে পরস্পর মুখোমুখি হবে ইসলামী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, এবারের আসরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস (ছাত্র-ছাত্রী) ও বাস্কেটবল (ছাত্র)- প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্টে দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। গতকাল সোমবার (৪ মে) এ প্রতিযোগিতার উদ্বোধন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুক হক।