সামান্য বৃষ্টিতেই বেহাল দশা জাবির সড়ক : ঝুঁকিতে শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত (ভিডিও সংবাদ)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হল সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই টারজান পয়েন্ট থেকে শুরু করে বট তলার দিকে যাওয়ার রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে পড়ছে যে, সাধারণ শিক্ষার্থীদের পায়ে হেঁটে চলা দায় হয়ে পড়েছে।
বিশেষ করে সমাজবিজ্ঞান ভবনের নির্মাণ কাজের মাটি রাস্তায় পড়ে থাকায় বৃষ্টির পানিতে তা কাদার স্তূপে রূপ নিয়েছে। এতে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন শত শত শিক্ষার্থী। প্রশাসনের পক্ষ থেকে সংস্কারের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে দুর্ভোগের চিত্র কোনোভাবেই কমছে না।
বিস্তারিত ভিডিওতে…