ইবি লালন শাহ হল গ্রীন সোসাইটির নেতৃত্বে রায়হান ও মাহমুদুল
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার লালন শাহ হলভিত্তিক পরিবেশবাদী সংগঠন “লালন শাহ হল গ্রীন সোসাইটি”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে এতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রোকনুজ্জামান রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজকল্যাণ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মাহমুদুল ইসলাম মনোনীত করা হয়েছে।
শনিবার (১৬ মে) লালন শাহ হল প্রভোস্ট এবং সংগঠনের প্রধান উপদেষ্টা ড. আরিফুজ্জামান খান কর্তৃক ১৩ সদস্যের নতুন এ কমিটির ঘোষণা করা হয়।
নতুন কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইশাক হোসেন সুমন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান, উপ-দপ্তর সম্পাদক মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ আল মামুন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মুয়াব্বাজ, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হাকিম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মোঃ মানিক মিয়া ও রামিম আরাফাত দায়িত্ব পেয়েছেন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি রোকনুজ্জামান রায়হান বলেন, “লালন শাহ হল-কে সবুজ ও পরিচ্ছন্ন গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখতে চাই।”
সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম বলেন, “লালন শাহ হল গ্রীন সোসাইটি পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই সবুজ ক্যাম্পাস গঠনে কাজ করবে।”
নবগঠিত কমিটি হল এবং ক্যাম্পাসে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে বলে জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষায় ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।