সাঁথিয়ায় ইছামতি যুব কল্যাণ সংঘের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
‘মাঠে লড়াই মনে ভাই, ফুটবলে হোক বন্ধুত্বের ঠাঁই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় ইছামতী যুব কল্যাণ সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ মে) বিকেলে উপজেলাধীন কে.টি.এস আয়শা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইছামতি যুব কল্যাণ সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার মো. হৃদয় পারভেজ।
ইঞ্জিনিয়ার হৃদয় পারভেজ বলেন, শুধু ফুটবল নয় দেশীয় খেলাগুলোর দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আমাদের খেলোয়াড়রা যেন সব খেলায় সুযোগ পায়, সেই চেষ্টা করতে হবে। কারণ খেলাধুলার মধ্য দিয়েই আমাদের ছেলেমেয়েরা মেধা বিকাশের সুযোগ পাবে। এছাড়াও মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
