সিমাগো র‍্যাঙ্কিং ২০২৬: বাংলাদেশে গণিতে তৃতীয় পাবিপ্রবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

সিমাগো র‍্যাঙ্কিং ২০২৬: বাংলাদেশে গণিতে তৃতীয় পাবিপ্রবি

আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং (এসআইআর) ২০২৬-এ দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)।

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের বিভিন্ন সূচকে মূল্যায়নের ভিত্তিতে এ অবস্থান নির্ধারণ করা হয়েছে। এতে দেশের বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং বিভাগ-কে পেছনে ফেলেছে পাবিপ্রবি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এ অর্জনকে ঘিরে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এ সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব মূল্যায়নের মাধ্যমে প্রতিবছর এ র‍্যাঙ্কিং প্রকাশ করে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন