মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

মুরাদনগরে দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

কুমিল্লা মুরাদনগরে দুই মাদকসেবীকে ১৫ দিন করে সাজা দিয়ে ২০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ( ১৩ জুন) দুপুরে উপজেলার নবীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জেল জরিমানা করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- নবীপুর গ্রামের আমির হোসেনের ছেলে ইমন (১৯) ও একই গ্রামের হোসেন মিয়ার ছেলে নাজমুল (২৭)।

জানা যায়, মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এলাকাবাসীর সহায়তায় পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে মাদকসেবী ইমন ও নাজমুল কে আটক করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম সারওয়ার রাব্বি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে ১৫ দিন করে জেল ও ২০০ টাকা করে জরিমানা করেন।

মাদকের সাথে জড়িত কাউকে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান মুরাদনগর উপজেলার ইউএনও এবিএম সারওয়ার রাব্বি ও মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।