সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এ মাভাবিপ্রবি প্রতিনিধিদের অংশগ্রহণ

সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এ মাভাবিপ্রবি প্রতিনিধিদের অংশগ্রহণ

সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এ মাভাবিপ্রবি প্রতিনিধিদের অংশগ্রহণ

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর পূর্তি এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সোশ্যাল বিজনেস ডে ২০২৬-এ অংশগ্রহণ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিশিষ্ট বক্তা, গবেষক, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও অতিথিদের সঙ্গে মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান তারা। এ আয়োজনের মাধ্যমে সামাজিক ব্যবসা, উদ্ভাবন, গবেষণা এবং টেকসই উন্নয়ন বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি হয়।

মাভাবিপ্রবি-এর প্রতিনিধি দলে ছিলেন মোঃ আসিফুর রহমান (ব্যবস্থাপনা বিভাগ), আশরাফ আন্তার (ব্যবস্থাপনা বিভাগ), মোঃ সাফিন (পদার্থবিজ্ঞান বিভাগ) এবং আয়েশা মোহাম্মদ (হিসাববিজ্ঞান বিভাগ)।

প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ব্যবসা, উদ্ভাবন, গবেষণা এবং টেকসই উন্নয়ন বিষয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে নতুন উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা জোগাবে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন