সড়ক দূর্ঘটনায় ঝরল ববি শিক্ষার্থীর প্রাণ, অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধে ববি শিক্ষার্থীরা

সড়ক দূর্ঘটনায় ঝরল ববি শিক্ষার্থীর প্রাণ, অনির্দিষ্ট কালের জন্য সড়ক অবরোধে ববি শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন দফদফিয়া ব্রিজে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হবার পর নিহত হয়েছেন ববি শিক্ষার্থী আরাফাত। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষাবর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দফদফিয়া সেতুর ওপর একটি বিআরটিসি বাস ও একটি মাহিন্দ্রার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন আরাফাত। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে রাত আনুমানিক সাড়ে ১০টায় তিনি মারা যান।

আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেহেদী হাসান সোহাগ। ‎তিনি বলেন, আমি ঢাকা মেডিকেলে আছি আমাদের শিক্ষার্থী আর নেই। তার পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

‎এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সংক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি দপ্তর অবরুদ্ধ করেছেন এবং ঢাকা-কুায়াকাটা মহাসড়ক অনিদৃষ্টকালের জন্য অবরোধ করেছেন৷ এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।