‎অব্যহতি পেলেও ইউজিসির ওয়েবসাইটে ববি প্রোভিসি গোলাম রাব্বানী-রেজিস্ট্রার মনিরুল

অব্যাহতি পেলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি) এর ওয়েবসাইটে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর প্রোভিসি হিসেবে নাম বহাল রয়েছে বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং রেজিস্ট্রার হিসেবে নাম বহাল রয়েছে ফ্যাসিস্টের দোসর মো. মনিরুল ইসলামের।

‎উল্লেখ্য, শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে তৎকালীন ভিসি অধ্যাপক ড. সুচিতা শরমিন এর সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানিকেও ১৩ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর পদ থেকে অব্যাহতি দেয়।

‎এ ছাড়াও শিক্ষার্থীদের ঐ একই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিতর্কিত সাবেক রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকে ২০২৫ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ৮৮ তম বিশেষ জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক পদ থেকে অপসারণ (অব্যাহতি) করা হয়।

‎এ বিষয়ে জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আব্দুল আলিম বাছির বলেন, সাম্প্রতিক বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে আমরা ইউজিসিকে বলেছি। আশা করি তারা ঠিক করে দিবে। আরেকটা বিষয় হলো, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে এমন কোনো ভুল হলে সেটার বিষয়ে আমরা ব্যাবস্থা নিতে পারি কিন্তু ইউজিসি ভুল করলে আমরাতো তাদের অনুরোধ করা ছাড়া কিছু করতে পারি না। আমরাতো ধরে নেই ইউজিসির ওয়েবসাইটে সঠিক তথ্যই থাকবে।