ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যানকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যানকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. জসীম উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

রোববার (৩০ আগস্ট) ইতিহাস বিভাগের চেয়ারম্যানের অফিস কক্ষে গিয়ে তারা অধ্যাপক ড. এ. কে. এম. জসীম উদ্দীনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) অধ্যাপক ড. এ. কে. এম. জসীম উদ্দীন ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন- ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের নবীনুর রহমান নবীন (৩৯তম ব্যাচ), যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন (৪০তম ব্যাচ), যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান (৪০তম ব্যাচ), খালিদ মাহমুদ সুজন (৩৯তম ব্যাচ), শাহজাহান বাদশা (৪০তম ব্যাচ), যুগ্ম-আহ্বায়ক রায়হান হোসেন মিল্টন (৪৩তম ব্যাচ), যুগ্ম-আহ্বায়ক রাজুয়ার হোসেন (৪৫তম ব্যাচ) এবং আহ্বায়ক সদস্য আসিফ (৪৭তম ব্যাচ)।

এ সময় সাবেক শিক্ষার্থীরা নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে ইতিহাস বিভাগের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।