আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

যতদিন খেলা উপভোগ করবেন, ততদিন মাঠে চালিয়ে যাওয়ার কথা বললেও অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ও ছায়া হয়ে থাকা বাবার প্রয়াণের পর দীর্ঘ দুই দশকের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে আলবিসেলেস্তেদের নীল-সাদা জার্সি পাকাপাকিভাবে তুলে রাখার ঘোষণা দিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

সোমবার (৩১ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানান মেসি।

অবসরের ঘোষণা দিয়ে ফেসবুক পোস্টে মেসি লিখেছেন, ‘ফাইনালের পর এতদিন ধরে বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার পর, আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি…’

২০৩০ সালের বিশ্বকাপে বয়স ৪৩ বছর হয়ে যাওয়ায় এবং নিজের সেরা ছন্দে না থাকার আশঙ্কায় অবসরের জন্য এটাই সেরা সময় বলে মনে করছেন তিনি।

মেসি লিখেছেন, ‘এটি এমন এক সিদ্ধান্ত যা আমার আত্মাকে ব্যথিত করেছে এবং এখনো করছে, তবে আমি বুঝতে পারছি যে এটাই সঠিক সময়। আমি আপনাদের কসম কেটে বলছি, সবসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছি—শুধু গত কয়েক বছরে যা কিছু জিতেছি তখন নয়, তার আগেও।’

আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘এই জার্সির জন্য, আপনাদের আনন্দ দিতে এবং ফুটবলের মাধ্যমে আপনাদের আর্জেন্টাইন হওয়ার গর্ববোধ করানোর জন্য আমি সবসময় লড়াই করেছি এবং সর্বস্ব বিলিয়ে দিয়েছি।’

২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ দুই দশকের পথচলায় ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে শিরোপার খরা কাটেন মেসি। এরপর আরেকটি কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতাও ঘুচান তিনি। সব অর্জনের পর নিজের আর কিছু দেওয়ার নেই বলেই মনে করছেন তিনি।

মেসি লিখেছেন, ‘সময় খুব অল্প বাকি আর এভাবে একেকটি অধ্যায় শেষ হয়ে যায়; এটি তেমনই একটি অধ্যায় যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলের অংশ হতে সবসময় ভালোবেসেছি, ভালোবাসি এবং ভালোবেসে যাব। নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিয়েছি, আমার দেওয়ার মতো আর কিছু বাকি নেই। তাছাড়া পেছনে অনেক দুর্দান্ত তরুণ খেলোয়াড় আসছে, যাদের (জাতীয় দলে) থাকাটা প্রাপ্য।’

আকাশী-সাদা জার্সিতে ২০৭ ম্যাচে মাঠে নেমে ১২৫ গোল করা মেসি আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল আছে কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২৬ বিশ্বকাপেও মাঠে নেমেছিলেন তিনি, যদিও ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখা হয়নি।

বাবার মৃত্যুর পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়ে মেসি বলেন, ‘এই কথাগুলো আমি গত ২১ জুলাই, ফাইনালের দুদিন পর লিখেছিলাম। আমার বাবার সঙ্গে যা ঘটেছে তার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত।’

সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মেসি আরও লিখেছেন, ‘গত ২০ বছরের সমস্ত ভালোবাসার জন্য ধন্যবাদ। মাঠের ভেতরে আপনাদের চিৎকার ও সমর্থন শোনাটা খুব মিস করব। এখন থেকে আমি আপনাদের মতোই একজন হয়ে যাব, যে বাইরে থেকে সবসময় দলকে সমর্থন দিয়ে যাবে এবং পাশে থাকবে।’

পরিবার, সতীর্থ ও কোচদের কৃতজ্ঞতা জানিয়ে বাঁ-পায়ের এই জাদুকর বলেন, ‘আমার পরিবারকে সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ… যেসব কোচ, সতীর্থ এবং কর্মকর্তাদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। অবিস্মরণীয় সব স্মৃতি আর মুহূর্ত সাথে নিয়ে যাচ্ছি। আমাকে আর্জেন্টাইন বানানোর জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা!’