পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সমিতির প্রধান উপদেষ্টা, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গালিব হাসান এবং পূর্ববর্তী কমিটির সভাপতি মুবতাসিম ফুয়াদ ফাহিম ও সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ নূর এই নতুন কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে লোক প্রশাসন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির লিখন সভাপতি এবং বাংলা ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন মিয়া পলক সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন- সহ-সভাপতি: মাহফুজ আহমেদ, মোঃ মিনারুল হাসান, মাহাবুবা ইসলাম বৃষ্টি। যুগ্ম সাধারণ সম্পাদক: ইমন, মোঃ পিয়াস আলী, সানজিদা শারমিন। সাংগঠনিক সম্পাদক: আজিজুল হাকিম অন্তর, সহ-সাংগঠনিক সম্পাদক: আশিকুর রহমান, সুমাইয়া জান্নাত দপ্তর সম্পাদক: রাশাদুল হাসান, সহ-দপ্তর সম্পাদক: মেহেদী হাসান, জান্নাতুল লিমা, ফারজানা আক্তার মিম।
অর্থ সম্পাদক: মাসুদ রানা, সহ-অর্থ সম্পাদক: মির্জা অন্তু, তানজীর অন্তু, সমজীত বিশ্বাস। প্রচার সম্পাদক: মোঃ সুজন হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক: পেনভিক আহম্মেদ বিকন, ক্রীড়া বিষয়ক সম্পাদক: তৌহিদুর রহমান, ছাত্রী বিষয়ক সম্পাদক: রিফা জামান, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক: শারমীন আক্তার তন্নী, মরিয়ম, সাথী খাতুন। কার্যকারী সদস্য হিসেবে আছেন: আমিনুর রহমান, লিখন মিয়া, মোছাঃ জুথি খাতুন, উম্মে হাফিজা নিশি, আসমাউল হুসনা।
নবনির্বাচিত সভাপতি বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় দায়িত্বও। চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা, তাদের পাশে দাঁড়ানো এবং সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি বলেন, আশা করি- আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও পরামর্শ সবসময় আমাদের পাশে থাকবে। আমরা সবাই মিলে চুয়াডাঙ্গার ছাত্রসমাজের জন্য ইতিবাচক কিছু করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত এই দায়িত্বের যথাযথ মর্যাদা রেখে শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।
চুয়াডাঙ্গা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি নবীন শিক্ষার্থীদের সহযোগিতা এবং প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব। সকলের মতামত, পরামর্শ ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে সমিতির কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার প্রত্যাশা রাখি। সবার সম্মিলিত প্রচেষ্টায় চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে, এটাই আমার প্রত্যাশা।
