ওসমান হাদির মৃত্যুতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাপন আরও দুর্বিষহ হবে : জামায়াত

ওসমান হাদির মৃত্যুতে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শহীদ ওসমান হাদির জানাজা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে হাদির আত্মার মাগফিরাত কামনায় দুই দিনের কর্মসূচী ঘোষণা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে- আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশের প্রতিটি জেলা ও মহানগরী শাখায় ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল আয়োজন ও রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয়ভাবে দোয়া অনুষ্ঠান আয়োজন করবে দলটি।

আরও পড়ুন- ওসমান হাদির জানাজার সময় পরিবর্তন

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং উত্তরের নায়েবে আমীর আবদুর রহমান মুসা।

বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা দেশবাসীকে এই বীর যোদ্ধার আত্মার কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন