জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের সভাপতি রাকিব, সম্পাদক নাইম

জাবিতে মাদারীপুর জেলা ছাত্র সংসদের সভাপতি রাকিব, সম্পাদক নাইম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদারীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন মাদারীপুর জেলা ছাত্র সংসদের আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবের নির্বাচিত হয়েছেন রাকিব মাতুব্বর (অর্থনীতি ৫১ ব্যাচ) এবং সম্পাদক নাইম হাসান (ইতিহাস ৫১ ব্যাচ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সংগঠনটির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন তানভীর হোসেন, তূর্য কীর্তনীয়া, রাসেদ ইসলাম, লামিয়া আক্তার, মুহাম্মদ হাসিব, স্যামিউল বসির, আতারা ফিরোজ তাফিম, তাহমিদ তাজওয়ার, মীম আক্তার, কেয়া আক্তার, মাহাজাবিন প্রীতি, ফাতেমা তালুকদার, মাহমুদ আক্তার, কৃতি মন্ডল ও মেহেদী হাসান ফাহিম।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন- হুমায়রা আহসান মালিকা, মঈনুল ইসলাম মুনিম, সাময়া হক, তাহমিদ ইসলাম সৌমিন, অর্পণা চক্রবর্তী, জয় মন্ডল, মারিয়া রহমান মীম, তাওহীদ খান জিনান, নূর ইমাদ জাহান নানসি ও সুবিনা আক্তার পায়েল।

কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন সাদ্দাম হাসান (৫৩ ব্যাচ)। দপ্তর সম্পাদক নিয়ামুল এবং উপ-দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম তামিম। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে লাবিব ও উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে ওমর ফারুক দায়িত্ব পেয়েছেন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরমা সর্দার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দুর্লভ হালদার, সাংস্কৃতিক সম্পাদক জুবায়ের খান এবং উপ-সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন সিফাত দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে ক্রীড়া সম্পাদক নাঈমুল হাসান, উপ-ক্রীড়া সম্পাদক নাজমুন নাহার বুশরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক নূররাত নীতি, উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক অন্তরা এনায়েত মীম, আইন বিষয়ক সম্পাদক সুমাইয়া এবং উপ-আইন বিষয়ক সম্পাদক আরাফাত হোসাইন রাফি রয়েছেন।

এছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুমাইয়া আফরিকা, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজা জান্নাত আশা এবং পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান দায়িত্ব পেয়েছেন। নতুন কমিটিতে ১২ জনকে কার্যকরী সদস্য হিসেবেও রাখা হয়েছে।

সংগঠনটির সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটি মাদারীপুর জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, শিক্ষার্থীদের কল্যাণ এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে।

সভাপতি রাকিব মাতুব্বর বলেন, মাদারীপুরের শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও অধিকারকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ ও মানবিক পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। সভাপতি হিসেবে আমি শুধু নেতৃত্ব দিতে নয়, প্রতিটি শিক্ষার্থীর কথা শুনতে ও তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।সকলের সহযোগিতা নিয়ে ছাত্রছাত্রীদের কল্যাণে এবং সংগঠনকে আরও সুন্দর ও কার্যকর করতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।