জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাপন আরও দুর্বিষহ হবে : জামায়াত

জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাপন আরও দুর্বিষহ হবে : জামায়াত

জ্বালানি তেলের দাম বাড়ায় জীবনযাপন আরও দুর্বিষহ হবে : জামায়াত

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তেলের দাম এই দফায় বাড়ানোর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও বেশি দুর্বিষহ হয়ে উঠবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, এমনিতেই বাজারে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব আর মিলছে না। এমন একটি সময়ে একলাফে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়ানো হলো, যা জনজীবনে নতুন করে বড় ধরনের সংকট তৈরি করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তেলের দাম বাড়লে শুধু গাড়িচালকরাই বিপাকে পড়েন না; এর প্রভাব পুরো দেশের অর্থনীতিতে পড়ে। কারণ জ্বালানির সঙ্গে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার খরচ এবং ব্যবসা-বাণিজ্য সরাসরি জড়িত। ফলে তেলের দাম বাড়ার কারণে বাজারে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বেড়ে যাবে এবং এর মূল ধাক্কা সাধারণ জনগনকেই পোহাতে হবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সবকিছুর দায় সরাসরি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া কোনো জনকল্যাণমূলক সরকারের কাজ হতে পারে না। মূল্য না বাড়িয়ে বরং জ্বালানি খাতের অপচয় ও অনিয়ম বন্ধ করা এবং ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।

সরকারের দায়িত্ব ছিল জনগণের কষ্ট লাঘব করা, কিন্তু উল্টো অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে অবিলম্বে তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত থেকে সরে আসার জোরালো দাবি জানান জামায়াতের এই নেতা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন