রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৯৯ জন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০
প্রতিকী ছবি

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৯৯ জন

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপির বিভিন্ন জোনের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে রমনা বিভাগে ২৭ জন, লালবাগে ৩৬ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৮৩ জন, তেজগাঁওয়ে ১০১ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ৩৬ জন এবং উত্তরা বিভাগে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তিনজনকে এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান পরিচালনার সময় আসামিদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০৪ গ্রাম হিরোইন, একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ ৪৭ হাজার টাকা, একটি ডিজিটাল স্কেল, ১১টি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, তিনটি ধারালো ছোরা, পরিত্যক্ত পাঁচ রাউন্ড গুলির খোসা এবং ৩৫ লাখ বাংলাদেশি জাল টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন