জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

সরকারি কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট নামার পর ৮ নম্বর লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট তৈরি হয় এবং যাত্রীরা লাগেজ পেতে দেরি হওয়ায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি শান্ত করতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তার ওপর চওড়া হন। এ সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে হুমকি দেন এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এ সময় আখতারুজ্জামানের প্রটোকল সহকারীরা সংরক্ষিত এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান ওই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ও গালিগালাজ করেন। এ ছাড়া তিনি ক্ষুব্ধ হয়ে যাত্রীদের জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দেন এবং বিমান বাংলাদেশের এক প্রতিনিধির সঙ্গেও মারমুখী আচরণ করেন।

সংবেদনশীল ও সংরক্ষিত এই বিমানবন্দর এলাকায় এমন বিশৃঙ্খল আচরণের মাধ্যমে সরকারি দায়িত্বে বাধা দেওয়া এবং নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন