২৫ সিমকার্ডসহ অনলাইন প্রতারক চক্রের দুই ভাই আটক

২৫ সিমকার্ডসহ অনলাইন প্রতারক চক্রের দুই ভাই আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসা দুই সহোদর ভাইকে ২৫টি সিমকার্ডসহ আটক করেছে এসআরবি-৫।

সোমবার (২৬ অক্টোবর) ভোররাতে নাটোরের লালপুর উপজেলার গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—নাটোরের লালপুর থানার গন্ডবিল এলাকার আরামের দুই ছেলে শিমুল আলী (২৬) ও সজীব আলী (১৯)।

এসআরবি-৫ সূত্র জানায়, রাজশাহীর সিপিসি-২ ও নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র ফেক ফেসবুক আইডি, ইমো, হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন ওয়েব স্ক্যানার ব্যবহার করে সাধারণ মানুষ ও প্রবাসীদের সঙ্গে দীর্ঘদিন ধরে নানা কৌশলে প্রতারণা করে আসছে।

এই তথ্যের ভিত্তিতে সোমবার আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে নাটোর জেলার লালপুর উপজেলার গন্ডবিল গ্রামের শিমুলের বাড়িতে অভিযান চালায় এসআরবির একটি দল। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং বিভিন্ন অপারেটরের ২৫টি সিমকার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাটোরের লালপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন