আবারও নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর

আবারও নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর

আবারও নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর

দীর্ঘ ১৭ বছর কারাভোগ করেছেন। দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ডের রায়ও। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও রাজনীতির মাঠে ফিরে এসেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এই ফিরে আসাকে ‘জীবনের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা’ বলে মন্তব্য করেছেন তিনি।

বিএনপির মনোনয়ন পাওয়ার পর শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নিজ এলাকায় পৌঁছে তিনি এই অনুভূতি প্রকাশ করেন। নিজ নির্বাচনী এলাকায় পা রাখতেই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দীর্ঘ বিরতির পর এমন গণসংবর্ধনা পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

সমাবেশে বাবর বলেন, “আমি মৃত্যুদণ্ড থেকে ফিরে আবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাব, এটা কল্পনাও করিনি। এক বছর আগেও মনে হয়নি আবার রাজনীতিতে ফিরতে পারব। এটি সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও বিশ্বাসের কারণে।”

তিনি বলেন, “আমার এলাকার মানুষ আমার জন্য দোয়া করেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে। তাদের এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি কখনোই এটা ভুলব না।”

বাবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন