জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রদলের এক নেতার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা আব্দুল গাফফার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতা আবু তৌহিদ মো. সিয়ামকে উদ্দেশ্য করে ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিকভাবে আপত্তিকর ভাষায় একটি পোস্ট দেন। পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
বুধবার (২৯ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আব্দুল গাফফার আবু তৌহিদ মো. সিয়ামের ব্যক্তিগত পরিচয়, পরিবার ও রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক অবমাননাকর মন্তব্য করেন। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেও অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন।
ছাত্রদল নেতার ফেসবুক পোস্টটি ছিল- “ছোট ভাই আবু তৌহিদ মোঃ সিয়াম একটা শুয়োরের বাচ্চা, ও একটা বেজন্মা, খানকির ছেলে, ওর জন্ম বেশ্যাপাড়ায়, ওর মা বোন সবাই নষ্ট। দৌলতদিয়া যৌনপল্লীতে কণ্ডম বিপর্যয়ের মাধ্যমে ওর জন্ম হইছে। আর ওর দল এনসিপি একটা ধনের দল, শুয়োরের বাচ্চারা এনসিপির সব বাটপার, এই শুয়োরের বাচ্চা গুলো দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে। হাসিনা তার ১৭ বছরেও এত টাকা পাচার করেনাই যতটা এরা করছে দেড় বছরে। এনসিপি ও তার অনুসারী সবগুলো শুয়োর, এনসিপি নেতাদের বউ গুলোও যৌন পল্লীর খদ্দের।”
পোস্টে তিনি আরও লেখেন, “এইরকম ল্যাংগুয়েজে আমি এখন থেকে সকল এনসিপি নেতাদের বিরুদ্ধে মনোভাব প্রকাশ করতে থাকবো কি? এটাই কি আমার ফ্রিডম অব এক্সপ্রেশন? এই রকম জঘন্য লোকজন সম্পর্কে এতকিছু জানার পরে আপনারা কেউ ওদের গায়ে হাত তুলবেন না। কেননা কাউকে পেটানো আমি সাপোর্ট করিনা, কারণ মারপিট করা লীগের কালচার।”
পোস্টের বিষয়ে জানতে চাইলে আব্দুল গাফফার বলেন, “গত কয়েকদিন থেকে এনসিপির নেতারা আমার নেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দিচ্ছে, মন্তব্য করছে, ছাত্রদলের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আবার তারা বলে এসব নাকি তাদের বাকস্বাধীনতা। তাই আমি পোস্ট দিয়ে বুঝিয়ে দিলাম এভাবে কাউকে গালিগালাজ করা বাকস্বাধীনতা না।”
তিনি আরও বলেন, “আমার পোস্টের মাঝের প্যারা দেখলে বুঝতে পারবা- আমি শুধু তাদের বোঝাতে চেয়েছি যে এমন অকথ্য, কুরুচিপূর্ণ গালি দিয়ে কি আমি এনসিপির নেতাকর্মীদের সমালোচনা করলে সেটা আমার বাকস্বাধীনতা হবে? আমি তাদের বুঝিয়ে দিলাম যে গালি দিলে কেমন লাগে।”
এ বিষয়ে এনসিপির নেতা আবু তৌহিদ মো. সিয়াম বলেন, “ওই ছাত্রদল নেতা যেভাবে আমাকে পার্সোনালি এট্যাক করে পোস্ট দিয়েছে তা বুঝাই যাচ্ছে। তার পোস্টে তিনি যেভাবে আমাকে গালিগালাজ করছেন তা স্পষ্টত মানহানিকর। এমন পোস্ট কোনোভাবেই কাম্য ছিল না। আমি ব্যক্তিগতভাবে এই পোস্টের বিরুদ্ধে মানহানির মামলা করবো বলে ভাবছি। দেখি, আমি আমার দলের লোকের সাথে কথা বলে পরে সিদ্ধান্ত নেবো।”
বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দু’টি রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর নেতৃস্থানীয় নেতাদের পারস্পরিক এমন মন্তব্য করার ঘটনাকে আগামী সময়ের জন্য অশুভ হিসেবে আখ্যায়িত করছেন শিক্ষার্থীদের একটি মহল। তাদের আশঙ্কা, এমন পরিস্থিতি আগামী দিনে ক্যাম্পাসের বিরাজমান শান্তিপূর্ণ রাজনীতিকে ভূলন্ঠিত করতে পারে।