জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদকে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি প্রচলিত নিয়ম ও বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করবেন।
অফিস আদেশে সিয়াম আহমেদকে তাঁর যোগদানপত্র স্বাক্ষরের মাধ্যমে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট প্রেরণের জন্যও অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এ অফিস আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
