অবৈধ শিক্ষার্থী অপসারণ করে মেধার ভিত্তিতে সিট নিশ্চিতকরণ ও রিডিং রুমে এসি স্থাপনসহ পাঁচ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল শাখা ছাত্রশিবির।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাকের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
দাবিগুলো হলে—অবৈধ শিক্ষার্থী অপসারণ ও মেধার ভিত্তিতে সিট নিশ্চিতকরণ, স্থায়ী সিট বন্টন নীতিমালা প্রণয়ন, প্রশাসন কর্তৃক নিয়মিত সিট বরাদ্দ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, রিডিং রুমে এসি স্থাপন, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণ, ডাইনিংয়ের খাবারের মান ও পুষ্টি নিশ্চিতকরণ।
লালন শাহ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, তোমাদের দাবিগুলোর যৌক্তিক। আমরা শীঘ্রই হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তোমাদের অন্যান্য দাবিগুলোও পর্যায়ক্রমে পূরণ করার উদ্যোগ নেওয়া হবে। ইতোমধ্যে হলের পানির ফিল্টার গুলো মেরামতের কাজ চলমান। তবে রিডিং রুমে এয়ার কন্ডিশনার স্থাপনের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করবো।