জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়াদের যাচাই করা হচ্ছে : ডিসি হারুন

জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়াদের যাচাই করা হচ্ছে : ডিসি হারুন

রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া প্রায় তিনশ জনকে পুলিশ হেফাজতে নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

ডিসি হারুন অর রশিদ বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোনো অসৎ উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিল—এমন খবর পেয়ে পুলিশ দ্রুত প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করে। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, তারা ঠিক কী উদ্দেশ্যে সেখানে একত্রিত হয়েছিল এবং কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তারা সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে। এ ছাড়া অন্য কোনো নাশকতামূলক পরিকল্পনা ছিল কি না, তাও যাচাই করে দেখা হচ্ছে।

জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনের মতো হতে পারে জানিয়ে ডিসি হারুন বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে সবাইকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে যাদের সুনির্দিষ্ট সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যাবে না, তাদের নিয়ম অনুযায়ী ছেড়ে দেওয়া হবে।

সাংবাদিক বা অন্য কোনো পেশার মানুষ এই ভিড়ের মধ্যে আটকা পড়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পুরো প্রক্রিয়া শেষ হলে বিস্তারিত বলা সম্ভব হবে। এছাড়া সেখানে জমায়েত হওয়ার কোনো ধরনের বৈধ অনুমতি ছিল কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন