মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির ও ভাঙচুর করা তার স্টুডিও। ছবি : সালমান মোহাম্মদ মুক্তাদিরের ফেসবুক পেজ থেকে নেওয়া

মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির কিছু লোক তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। কিন্তু তিনি সেই চাঁদা দিতে পরিষ্কার অস্বীকৃতি জানান। এর জেরে ক্ষুব্ধ হয়ে তার স্টুডিওতে অতর্কিত হামলা চালানো হয় এবং মূল্যবান মালামাল ভাঙচুর ও ছিনতাই করা হয়।

এদিকে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে সালমান মুক্তাদিরকে বিএনপির নেতাকর্মীদের তীব্র সমালোচনা করে চাঁদাবাজির প্রতিবাদ জানাতে দেখা যায়। ভিডিওটির শুরুতেই তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন