রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫০৬ জন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০
প্রতিকী ছবি

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫০৬ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডিএমপির বিভিন্ন জোনের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানকালে রমনা বিভাগে ৪৩ জন, লালবাগে ৫২ জন, ওয়ারীতে ৫২ জন, মতিঝিলে ৬৮ জন, তেজগাঁওয়ে ৯৯ জন, মিরপুরে ১১৪ জন, গুলশানে ৩৭ জন এবং উত্তরা বিভাগে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান পরিচালনার সময় আসামিদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি সুইচ গিয়ার চাকু, একটি রাজনৈতিক বা সামাজিক ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ১০০ টাকা এবং এক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন