হিন্দুদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সরকার-বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে : বিরোধীদলীয় নেতা

হিন্দুদের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সরকার-বিরোধী দলকে ঐক্যবদ্ধ হতে হবে : বিরোধীদলীয় নেতা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শীর্ষ সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি

সভায় তিনি জানিয়েছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সমান ও গর্বিত নাগরিক। ফলে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী প্রায় প্রতিটি বড় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সভার বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, বিরোধীদলীয় নেতা জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সভায় বলেছেন— ‘বাংলাদেশ আমাদের সবার প্রিয় জন্মভূমি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। দেশ গঠন ও সমৃদ্ধির জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে।’

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়, পূজামণ্ডপ ও ঘরবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতের নেতাকর্মীরা পাহারা দিয়ে যে ভূমিকা রেখেছিলেন, হিন্দু নেতৃবৃন্দ তার ভূয়সী প্রশংসা করেছেন।

পাশাপাশি তারা নিজেদের নানা অসংগতি, বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেন। বিরোধীদলীয় নেতা এসব সমস্যা গুরুত্ব সহকারে শোনেন এবং সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে তা সমাধানের উদ্যোগ নেবে বলে তাদের আশ্বস্ত করেন।

সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। তিনি শারদীয় দুর্গোৎসবের প্রাক্কালে হিন্দু নেতাদের আমন্ত্রণ জানানোর জন্য বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যতেও জামায়াতে ইসলামী এই সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

হিন্দু সংগঠনের নেতারা জোর দিয়ে বলেন, বাংলাদেশকে প্রকৃত অর্থে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে হলে কেবল মুখে নয়, বাস্তবেও সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

এই মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ আদিবাসী ফোরাম, হরিজন ঐক্য পরিষদ ও সনাতন পার্টিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে উভয় পক্ষই দেশের সার্বিক শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় ব্যক্ত করেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন