আগের ওভারেই উইকেট হারিয়েছিল ভারত। সেই ওভার থেকে রানও আসেনি। তবে পরের ওভারে অর্থাৎ তৃতীয় ওভারেই হাত খুলতে শুরু করেছেন ভারতীয় ব্যাটাররা। জ্যাকব ডাফির এই ওভার থেকে এসেছে ১৪ রান। একটি করে চার আর ছক্কা এবং দুই সিঙ্গেলে এই রান এসেছে।
দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নিল নিউজিল্যান্ড। ওভারের প্রথম বলে ফিরে গেছেন অভিষেক শর্মা। অ্যাডাম মিলনের করা গুড-লেন্থে করা শর্ট বলটি উড়িয়ে মারতে চেয়েছিলেন। তবে ধরা পড়েন মিড-উইকেটে থাকা মিচেলের হাতে। ২ বল খেলে ১ রান করেছেন অভিষেক।
ভারতের একাদশে নেই তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। আগের ম্যাচগুলোতে দারুণ পারফম্যান্স করেছেন তিনি। তবে ধারণা করা হচ্ছে, বিশ্রাম দিতেই একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে তাকে।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম তিনটি টি-টোয়েন্টিতেই জয় তুলে নেয় তারা। এরপর চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ ম্যাচ এখন জয় দিয়ে শেষ করার লক্ষ্য নিউজিল্যান্ডের।