দুদকের মামলায় দিলীপ আগারওয়ালকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

দুদকের মামলায় দিলীপ আগারওয়ালকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তিনি আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটিরও সদস্য ছিলেন।

আজ সোমবার (২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আসামি দিলীপ কুমার আগরওয়ালকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।

আবেদনে উল্লেখ করা হয়, অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ প্রায় ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন এবং তা নিজের দখলে রাখার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মামলার বর্তমান তদন্তে আসামির বিরুদ্ধে এসব অপরাধের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। ফলে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন