নির্বাচনী রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর : মিয়া গোলাম পরওয়ার

নির্বাচনী রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর : মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: মিয়া গোলাম পরওয়ারের টেলিগ্রাম চ্যানেল থেকে নেওয়া

নির্বাচনী রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর : মিয়া গোলাম পরওয়ার

নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ-এর তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,৷ ‘নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। জামায়াতের সেক্রেটারী জেনারেল আরও বলেন, ‘জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক হয়নি।’

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়নের প্রক্রিয়াও এখনো চূড়ান্ত হয়নি। এমতাবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক ও আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা উচিত ছিল বলে আমরা মনে করি।’

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

২৪ দফার রোডম্যাপ ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু হবে, যা প্রায় দেড় মাস চলবে। ভোট গ্রহণের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

তবে এখনো নির্বাচনের তারিখ ঠিক হয়নি। এ নিয়ে ইসি সচিব আখতার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে হবে। আগামী বছরের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে হিসেবে ভোট রমজানের আগেই অনুষ্ঠিত হবে।’

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন