কোম্পানিগঞ্জে ছওয়াবের উদ্যোগে খাদ্য ও শিক্ষাসামগ্রী বিতরণ
কোম্পানিগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামে দরিদ্র ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ছওয়াব। স্থানীয় ১০৫ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী এবং মক্তবের শিশুদের জন্য শিক্ষাসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
বুধবার (২৭ আগস্ট) আব্দুর রহমান মসজিদ সংলগ্ন এলাকায় এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ২০২২ সালে ছওয়াব কর্তৃক প্রতিষ্ঠিত এ মসজিদ ও মক্তবকেন্দ্রিক সমাজের ১০৫ পরিবারের মাঝে ২১ কেজি করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এছাড়াও মক্তবের ১০০ শিশুকে জায়নামাজ, রিহাল, কোরআন ও হিজাব প্রদান করা হয়।
আরও পড়ুন- সাভারে মা ও শিশুর মাঝে ছওয়াবের হাইজিন সামগ্রী বিতরণ
ওই এলাকার ৬০ বছর বয়সী বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘বিগত স্বাধীনতার এত বছরেও আমাদের এই সীমান্তবর্তী গ্রামে এভাবে এসে কোনো সংস্থা খাদ্য বিতরণ করেনি। আমাদের গ্রাম অবহেলিত এবং শতকরা ৯৮ শতাংশ মানুষ দিনমজুর। ছওয়াবকে অসংখ্য ধন্যবাদ, আমাদের ও আমাদের বাচ্চাদের জন্য এত সুন্দর প্রোগ্রাম করার জন্য।’
প্রোগ্রামে ছওয়াবের সিনিয়র অফিসার বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেপুটি ম্যানেজার রকিবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।