মাঠ ছেড়ে যাওয়ার সময় আলোন্সোকে কি বলছিলেন ভিনি?

মাঠ ছেড়ে যাওয়ার সময় আলোন্সোকে কি বলছিলেন ভিনি?
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ছবি : ভিনির ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মাঠ ছেড়ে যাওয়ার সময় আলোন্সোকে কি বলছিলেন ভিনি?

গত মৌসুমটা এক দুঃস্বপ্নের মতো কেটেছে রিয়াল মাদ্রিদের। চারটি এল ক্লাসিকোর সবগুলোতেই হেরেছিল বার্সেলোনার কাছে। চলতি মৌসুমে জাবি আলোন্সোর অধীনে দারুণ শুরু করেছে লস ব্লাঙ্কোরা। মৌসুমের প্রথম ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল। তবে ভিন্ন গল্পে এখনো আলোচনা চলছে ম্যাচটি নিয়ে।

উত্তেজনায় ঠাসা জমজমাট ক্লাসিকো শেষে আবারও বিতর্কে নাম উঠে এসেছে রিয়ালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের নাম। ম্যাচের মাঝে কোচ তাকে মাঠ থেকে কোচের তুলে নেওয়ার সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারেননি তিনি। মাঠ ছেড়ে যাওয়ার রাগান্বিত হয়ে কিছু একটা বলতে থাকেন ভিনি। এরপর অনেকের মনেই প্রশ্ন  জেগেছে, আসলে সেসময় কি বলেছিলেন ভিনি?

৭২ মিনিট চলছে, তখন ২-১ গোলে এগিয়ে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াসও নিজের উইং থেকে বেশ ভালোই খেলছিলেন। কিন্তু হঠাৎই কোচ তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। এমন সিদ্ধান্ত ভিনি নিজেও হয়তো বিশ্বাস করতে পারছিলেন না। যে কারণে, তখনই কিছুটা জিজ্ঞেস করেন তিনি। ভিনির মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল, তিনি জিজ্ঞেস করছেন, আমি?

আরও পড়ুন- ভারতে ৪ রাত ধরে ঘুমাতে পারছেন না ক্রিকেটাররা

পরে স্প্যানিশ গণমাধ্যম এএস একই কথা জানিয়েছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়াস বার বার বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করছিলেন, আমি? আমি?

এরপর যখন তিনি বুঝতে পারেন যে, সত্যিই তাকেই বদলি করা হচ্ছে, তখন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, তখন ভিনি চিৎকার করে বলেন, ‘Vai tomar no cu!’ সাধারণত রাগ বা হতাশা প্রকাশের ক্ষেত্রে পর্তুগিজ এই বাক্যটি ব্যবহার করা হয়। যার বাংলা অর্থ অনেকটা এরকম ‘চলে যাও!’ বা ‘ধুর তোমার!’।

এরপর রাগে গজগজ করতে করতে মাঠ ছাড়েন ভিনিসিয়াস জুনিয়র। তখন তাকে শান্ত করার চেষ্টা করেন কোচ জাবি আলোন্সো বলেন, ‘চলো ভিনি, এটা কি!’

তবে ঘটনা সেখানেই শেষ হয়নি। সেসবে কর্ণপাত না করে সোজা টানেল ধরে ড্রেসিংরুমে চলে যান ভিনিসিয়াস। যাওয়ার সময়ও ব্রাজিলিয়ান এই তারকা কিছু একটা বলতে থাকেন। এএস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভিনিসিয়াস সেসময় বলছিলেন, “সবসময় আমাকেই কেন? আমি দল ছেড়ে যাচ্ছি। আমি যাচ্ছি, ভালোই হবে।”

অবশ্য এরপর কিছুক্ষণ পরে আবারও ডাগআউটে পিরে আসেন রিয়াল ফরোয়ার্ড। সেখানে গোলরক্ষক আন্দ্রে লুনিন তাকে সান্ত্বনা দেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

প্রসঙ্গত, রোববার (২৬ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যূতে লা লিগার ম্যাচে ২-১ গোলের  ব্যবধানে জিতেছে রিয়াল। রিয়ালের হয়ে একবার করে জাল খুঁজে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে আর জুড বেলিংহাম। বার্সার হয়ে একমাত্র গোলটি করেছেন ফেরমিন লোপেজ।

ম্যাচের ২২ মিনিটে প্রথম গোলটি করেন এমবাপ্পে। এরপর ৩৮ মিনিটে সমতা ফেরান লোপেজ। তবে সেটি বেশি সময় স্থায়ী হয়নি। ৪৩ মিনিটে বেলিংহামের গোলে আবারও লিড নেয় রিয়াল। সেটাকে ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। মাঝে আরও দুইবার বার্সার জালে বল জড়ালেও সেগুলো কাটা পড়ে অফসাইডের ফাঁদে।

এ জয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে লা লিগার পয়েন্টে টেবিলের শীর্ষে আছে রিয়াল। এখন পর্যন্ত লিগে ১০ ম্যাচ খেলে ৯টিতেই জয় তুলে নিয়েছে রিয়াল। ফলে তাদের পয়েন্ট এখন ২৭। সমান ম্যাচে ৭ জয় এর ড্রয়ে ২২ পয়েন্ট বার্সেলোনার। টেবিলের দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়নরা।

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন