সুবর্ণচরে ছাত্রশিবিরের কুরআন বিতরণ, কুইজ ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার একটি অডিটরিয়ামে এ কুরআন বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
একই দিনে সিরাতুন্নবী (সাঃ) মাস উপলক্ষে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, সুবর্ণচর উপজেলা পূর্ব শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি হেদায়েত উল্লাহ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সেক্রেটারি আরাফাত হোসেন সিফাত।
এছাড়া, স্টুডেন্ট ভয়েস জুনিয়র ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুবর্ণচর উপজেলা পূর্ব শাখা। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেদায়েত উল্লাহ মাসুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত হোসেন সিফাত।