ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা : তারেক রহমান

যে কেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ছবি : ঢাকা মনিটর ২৪ গ্রাফিক্স

ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা : তারেক রহমান

ভারতের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২২ বছরের অপেক্ষার অবসান হয়েছে। সর্বশেষ ২০০৩ সালে সাফে ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রায় দুই যুগ পর ভারতের বিপক্ষে আবারও জয়ের হাসি হাসলো বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের এই জয় ছুঁয়ে গেছে কোটি প্রাণ ফুটবল প্রেমীদের। সমর্থক থেকে শুরু করে রাজনৈতিক মহল শুভেচ্ছা পাচ্ছেন সব মহল থেকেই। সেই ধারায় বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। নিজের ফেরিফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানান তিনি।

আরও পড়ুন- ভারতকে হারিয়ে কিংবদন্তি পিন্টুকে স্মরণ করলেন শোমিত

ফুটবলারদের নিয়ে তারেক রহমান লিখেছেন, ‘২২ বছর পর আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের এই জয় আমাদের সবাইকে আবার মনে করিয়ে দিলো—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা কী করতে পারি।’

আরও পড়ুন- বাংলাদেশের ২২ বছর পর ভারতবধ

ফুটবলারদের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমাদের ফুটবলাররা আজকের তরুণদের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত। মোরসালিনের শুরুর দিকের গোল এবং দলের নিরলস লড়াই, খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে লাখো মানুষের মনে নতুন আশার স্ফুলিঙ্গ জ্বালিয়েছে।’

খেলাধুলায় আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষার কথা জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান লিখেছেন, ‘বাংলাদেশের খেলাধুলায় আরও উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে—যেখানে প্রতিভা লালন করা হবে, স্বপ্নগুলোকে সহায়তা করা হবে এবং আমাদের পতাকা আরও উঁচুতে উড়তে থাকবে।’

হেডলাইন লাইন-ব্রেক (শব্দের মাঝে ↵ চাপুন)
প্রিফিক্স ও প্রতি লাইনের ফন্ট সাইজ ও কালার
লাইন স্পেসিং
--
হেডলাইনের পজিশন