বেড়ায় ব্যতিক্রমী এক পাঠাগার ‘কুঁড়েঘর পাঠাগার’
পাবনার বেড়া পোর্টে ফুটপাত ধরে হাঁটলেই একটি ব্যানারে চোখ আটকিয়ে যাবে। কুঁড়েঘর পাঠাগার লেখা ব্যানার পাশেই একটি বুক সেলফ। সাজানো রয়েছে প্রায় দু’শটির মত বই। পথচারী কিংবা পার্কে হাঁটতে আসা মানুষই এখানকার পাঠক। অনেকের অবাক দৃষ্টি ছোট্ট এই পাঠাগারের দিকে।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পোর্টে শিক্ষার্থী সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম এর সভাপতিত্বে কুঁড়েঘর পাঠাগার এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোরশেদুল ইসলাম।
ঘুরতে আসা পাঠকরা বলেন, “শিক্ষার্থী সহযোগী সংগঠনকে অনেক ধন্যবাদ জানাই। কারণ আমরা আসা-যাওয়ার পথে মাঝে মধ্যেই বই পড়ি। সুন্দর একটা জায়গায় এতো ভাল উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত বলে জানান অনেকে।”
অনেকে পাঠাগারকে সমৃদ্ধি করতে ভালোমানের বই দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।