ভুমিকম্প আতঙ্ক : জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন ক্লাস। রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মো শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার বলেন, “সম্প্রতি রাজধানীতে ভুমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।” তিনি আরও বলেন, “আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এসময় সকল পরীক্ষা বন্ধ থাকবে।”
আরও পড়ুন- শিক্ষার্থীদের জীবনের চেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা গুরুত্বপূর্ণ না : এসএম ফরহাদ
এর আগে, ভুমিকম্পের আতঙ্কে শিক্ষাথীদের নিরাপত্তার জন্য আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন।
প্রসঙ্গত, গত দুই দিন (শুক্রবার ও শনিবার) ঢাকা ও এর আশেপাশে ৪বার ভুমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শনিবার ঢাকায় সকাল ও সন্ধ্যায় দুইবার ভুমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। এদিনের দুই কম্পনের কেন্দ্র ছিল ঢাকার বাড্ডা ও নরসিংদী। এদিকে এই মৃদু কম্পন থেকে বড় ভুমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।